Sunday, October 11, 2015

সভার কার্য বিবরণী


অদ্য ২৮ সেপ্টেম্বর ২০১৫ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় চৌমুহনী বাজারে মাসুদ রানার ঘরে ফরমার স্টুডেন্টস’ অব গুলশাখালী’র স্থায়ী কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ ইবনে রহমত।

সভার আলোচ্য সূচি :
১. পূর্বের কার্যবিবরণীর ওপর পর্যালোচনা;
২. ২০১৪-২০১৫ বছরের আয়-ব্যায়ের হিসাব পর্যালোচনা;
৩. ২০১৫-২০১৬ সালের জন্য স্ট্যান্ডিং কমিটি কমিটি গঠন এবং
৪. বিবিধ।
সভায় আয়-ব্যায়ের হিসাব পর্যালোচনার পর উপস্থিত বিভিন্ন জনের বক্তব্য থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ:
১. ফরমারের সংজ্ঞা নির্ধারণ এবং সদস্যদের তালিকা তৈরি করতে হবে;
২. সদস্যদের জন্য বার্ষিক চাঁদা ধার্য্য করতে হবে;
৩. স্থায়ী কমিটির সদস্যদের যোগ্যতা নির্ধারণ করতে হবে;
৪. স্থায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য মঞ্চে আসন থাকতে হবে;
৫. সংবর্ধনা অনুষ্ঠানকে কীভাবে হাইলাইট করা যায় সেটা দেখতে হবে;
৬. সংগঠন পরিচালনার জন্য নীতিমালা/গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে;
৭. সংগঠনের স্থায়ী মূলধন বিনিয়োগে মুনাফার হার বাড়াতে হবে;
৮. সংগঠনের নাম পরিবর্তন করা প্রয়োজন;
৯. সংবর্ধিতদের মান নির্ধারণ করতে হবে;
১০. অনুষ্ঠানে অনুপস্থিত সংবর্ধিতদের পরে পুরস্কার দেওয়া যাবে না;
১১. স্থানীয় শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে;
১২. সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিতর্ক এবং জ্ঞান জিজ্ঞাসার আয়োজন করতে হবে এবং
১৩. সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করতে হবে।
উপর্যুক্ত প্রস্তাবসমূহ পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ:
১. গুলশাখালী ইউনিয়নের (ক.) যাঁরা মাস্টার্স পাস করেছেন অথবা (খ.) যাঁরা শিক্ষিত এবং বয়স অন্তত ৩০ বছর কিংবা গ. যাঁরা শিক্ষিত এবং স্থায়ী পেশাজীবী তারাই ফরমার হিসেবে বিবেচিত হবেন। আর এই ফরমারদের একটি তালিকা তৈরি করা হবে।
২. ২০১৫-২০১৬ বছর থেকে সদস্যদের বার্ষিক ১০০ (একশত) টাকা করে সংগঠনের ফান্ডে চাঁদা দিতে হবে।
৩. প্রতিষ্ঠাকালীন সদস্যগণ এবং স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতিবৃন্দ স্থায়ী কমিটির সদস্য হবেন।
৪. এখন থেকে যে কোনো অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য মঞ্চে আসন নির্ধারিত থাকবে।
৫. সাংস্কৃতিক অনুষ্ঠানের চাইতে সংবর্ধনা অনুষ্ঠানকে হাইলাইট করার চেষ্টা করা হবে।
৬. সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে। আর ওই কমিটি আগামী ঈদুল ফিতরের আগেই গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন করবে।
৭. সংগঠনের মূলধন বিনিয়োগে মুনাফা বৃদ্ধি করার বিষয়ে আগামী এক বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৮. সংগঠনের নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।
৯. এখন থেকে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্তদের পাশাপাশি এসএসসিতে জিপিএ ৩.৫০, এইচএসসিতে জিপিএ ৩.০০, ব্যাচেলরে দ্বিতীয় বিভাগ এবং মাস্টার্সে দ্বিতীয় বিভাগ বা তার ঊর্ধ্ব ফলাফল অর্জনকারীদেরকে সংবর্ধনার জন্য বিবেচনা করা হবে।
১০. এখন থেকে যাঁরা বা যাঁদের প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত থাকবে তাদেরকে পরে আর পুরস্কার দেওয়া হবে না।
১১. স্থানীয় শিল্পীদের প্রশিক্ষণের ব্যাপারে আপাতত কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।
১২. আপাতত নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা এবং জ্ঞান জিজ্ঞাসার আয়োজন করা হবে না।
১৩. সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হবে, তবে স্থায়ী ফান্ডের বাইরে থেকে এর জন্য খরচ বহন করতে হবে।
এছাড়াও সভায় ২০১৫-২০১৬ বছরের জন্য মো. ফারুক হোসেনকে সভাপতি, মো. নাজমুল আলম শামীমকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম অপুকে সাংগঠনিক সম্পাদক করে স্ট্যাডিং কমিটি গঠন করা হযেছে।
সভায় উপস্থিত সদস্যগণের নাম ও স্বাক্ষর:
১. মো. শফিকুল ইসলাম
২. শহিদুল ইসলাম কামাল
৩. সৈয়দ ইবনে রহমত
৪. আবুল কালাম আজাদ
৫. কামাল হোসেন সুজন
৬. মো. ফারুক হোসেন
৭. মো. নাজমুল আলম শামীম
৮. মো. মাসুদ রানা
৯. মো. ইমদাদুল হক (ইমাদ)
১০. মো. মোশারব হোসেন
১১. কামাল হোসাইন
১২. মো. সিরাজুল ইসলাম
১৩. বিল্লাল হোসেন
১৪. মো. হান্নান শাহ্
১৫. মো. সাহাবুল আলম
১৬. মঞ্জুরুল হক
১৭. রফিকুল ইসলাম
১৮. মো. আব্দুল কাইয়ুম
১৯. আনোয়ার হোসেন
২০. মো. শাহজাহান সাজু
২১. মো. আনিছুর রহমান রতন
২২. মো. রেজাউল করিম
২৩. মো. শাহ্জাহান অর্ণব
২৪. মো. সারোয়ার হোসাইন

No comments:

Post a Comment