Saturday, September 23, 2017

সংগঠনের প্রথম স্থায়ী কমিটি

ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৬ সালে। শুরুতে সংগঠনের কোনো কাঠামো না থাকলেও প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবুল কালাম আজাদ। ধীরে ধীরে সংগঠনের কার্যক্রমে আসে ব্যাপকতা। ২০০৩ সালে এসে প্রথমবারের মতো
‘ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র আনুষ্ঠানিক কমিটি করা হয়। সিদ্ধান্ত হয়, বার্ষিক কার্যক্রম পরিচালনার জন্য এক বছর মেয়াদি একটি ‘স্ট্যান্ডিং কমিটি’ গঠন করা হবে। আর স্ট্যান্ডিং কমিটির যিনি একবার সভাপতি হবেন তিনি আর কখনোই এর সভাপতি হতে পারবেন না।

অস্থায়ী ভিত্তিতে স্ট্যান্ডিং কমিটি দিয়ে কয়েক বছর চলার পর সংগঠনের একটি স্থায়ী অভিভাবক ফোরামের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিশেষ করে যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং যারা স্ট্যান্ডিং কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে একটি স্থায়ী কমিটির ভাবনা শুরু হয়। সেই ভাবনা থেকেই ২০১৩ সালে এসে প্রথমবারের মতো গঠন করা হয় ৩ (তিন) বছর মেয়াদি ‘স্থায়ী কমিটি’। যাদের ওপর দায়িত্ব বর্তায় স্ট্যান্ডিং কমিটিকে তাদের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা করা এবং সংগঠনের স্থায়ী ফান্ড পরিচালনা করা। 

২০১৩ সালের ১৯ অক্টোবর শনিবার রাতে গুলশাখালী চৌমুহনী বাজারস্থ ছামাদুল হকের ফার্মেসিতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় গঠিত ‘ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র প্রথম স্থায়ী কমিটির তালিকা ছিল নিম্নরূপ:



১. সভাপতি: সৈয়দ ইবনে রহমত
০১৮৬৫-৩৩৫২৫২, ০১৫৫৪৩৫৬২৪৭

২. সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম
০১৮২০-৩০১৫৯৭

৩. সাংগঠনিক সম্পাদক: ছামাদুল হক
০১৮৪০-০২৬০২২

৪. অর্থ সম্পাদক: ফারুক হোসেন
০১৮২৯-৬৬৩০০৪

৫. সদস্য: শহিদুল ইসলাম কামাল
০১৮২০-৩৫২৪৭০

৬. সদস্য: আবুল কালাম আজাদ
০১৮১৬-২৪১৬১৮

৭. সদস্য: আব্বাছ আলী
০১৮৪০-০০৯৭০৯

৮. সদস্য: শাহাবুল আলম
০১৮৩৭-৮৪১১৩১

৯. সদস্য: সিরাজুল ইসলাম
০১৮২০৩০৬৩৫৮

১০. সদস্য: মাসুদ রানা
০১৮২৮-৮১৭২০০

১১. সদস্য: কামাল হোসাইন
০১৮১৬-৭৭৪৪৪০

১২. সদস্য: কামাল হোসেন সুজন
০১৮৫১-৯৩০৯০১

১৩. সদস্য:  রেজাউল হক মানিক
০১৮৪০-০২৬০৭৩

১৪. সদস্য: হান্নান শাহ
০১৮১৮-৯১১৪১৪

১৫. সদস্য: এরশাদ আলী
০১৮২৮-৮৫২৮৯৮

১৬. সদস্য: রফিকুল ইসলাম
০১৮১৫-২৩২৮৭১

১৭. সদস্য: শাহ্জাহান শাহ
০১৮২৯-৬৬২৮৬১

১৮. সদস্য: মনজুরুল হক
০১৮৪০-০৮০৫০৩

১৯. সদস্য: শাহজাহান অর্ণব
০১৮৪০-১০৪৫৭৪

২০. সদস্য: শাহজাহান সাজু
০১৮৪০-০২৪৬২২

গঠনের পর থেকে প্রথম স্থায়ী কমিটি তিন বছর দায়িত্ব পালন করার কথা ছিল। সে হিসাবে ২০১৬ নতুন কমিটির দায়িত্ব নেয়ার কথা। কিন্তু অনিবার্য কারণবশত ২০১৬ সালে নতুন কমিটি গঠন না হওয়ায় ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র প্রথম স্থায়ী কমিটির মেয়াদ ২০১৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাশা কোচিং হাউজে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত হয় ৩ (তিন) বছর মেয়াদি দ্বিতীয় স্থায়ী কমিটি।

No comments:

Post a Comment