Monday, September 18, 2017

দিশারীর সেরা মনোযোগী পাঠক ও সেরা সমালোচক প্রতিযোগিতার প্রশ্ন আহ্বান


ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী'র প্রথম প্রকাশনা 'দিশারী'। দিশারীর পাঠকদের জন্য তিনটি ধাপে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১. সেরা বানানবিদ, ২. সেরা মনোযোগী পাঠক এবং ৩. সেরা সমালোচক।প্রতিটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।


১. সেরা বানানবিদ
(দিশারী থেকে যারা সর্বোচ্চ সংখ্যক ভুল বানান খুঁজে বের করতে পারবেন তারাই পাবেন এই পুরস্কার)

২. সেরা মনোযোগী পাঠক
(দিশারী থেকে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের সর্বোচ্চ সংখ্যক উত্তর যারা দিতে পারবেন তারাই হবেন সেরা মনোযোগী পাঠক) এবং

৩. সেরা সমালোচক
(দিশারী’র ভালো-মন্দ দিকগুলো নিয়ে মন্তব্য এবং ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর যারা দেবেন তারাই হবেন সেরা সমালোচক)।

দিশারীর সেরা মনোযোগী পাঠক ও সেরা সমালোচক প্রতিযোগিতার জন্য প্রশ্ন আহ্বান করা হচ্ছে। সম্পাদকমণ্ডলীসহ যে কেউ প্রশ্ন দিতে পারবেন। আপনাদের প্রশ্নগুলো সমন্বয় করেই প্রতিযোগিতার মূল প্রশ্ন প্রণয়ন করা হবে। সেরা প্রশ্নকারীর জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।


প্রশ্ন তৈরির নীতিমালা:

উভয় ধরনের প্রতিযোগিতা হবে ৪০ নম্বরের মধ্যে। সেরা মনোযোগী পাঠক নির্বাচন প্রতিযোগিতার প্রশ্নগুলো হবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মতো সংক্ষিপ্ত অর্থাৎ একটি শব্দে বা একটি মাত্র বাক্যে উত্তর দেয়ার মতো। প্রতিটি প্রশ্নের মান হবে ১। ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিযোগীদের। কিছু প্রশ্ন থাকবে যার একাধিক সঠিক উত্তর হতে পারে, কিছু প্রশ্ন থাকবে যার উত্তর দিতে গেলে মননশীলতার পরিচয় দিতে হবে।

আর সেরা সমালোচক প্রতিযোগিতার প্রশ্নগুলো এমন হবে যার উত্তর হবে সৃজনশীল এবং একটু ব্যাখ্যামূলক। প্রতিটি প্রশ্নের মান হবে ৮। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিযোগীদের।

প্রশ্ন পাঠানোর অনুরোধ করছি সম্পাদক (Sayed Ibn Rahmat)-এর ফেসবুক ইনবক্সে। প্রশ্ন পাঠানোর শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার রাত ১২টা। সবচেয়ে ভালো প্রশ্ন যিনি করবেন তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।


আর সেরা বানানবিদ প্রতিযোগিতার নিয়ম:

দিশারীর সবচেয়ে বেশি ভুল বানান যিনি চিহ্নিত করতে পারবেন তিনিই হবেন সেরা বানানবিদ আর ভুল বানান চিহ্নিত করার নিয়ম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া হলো:

কবিতার ভুল বানান:
. পৃ.৪৭, লাখো শহিদের বাংলা, লা. ১০, আছে 'শুমধুর' হবে 'সুমধুর'

[৪৭ পৃষ্ঠার 'লাখো শহিদের বাংলা' শিরোনামের কবিতার ১০ নম্বর লাইনের 'শুমধুর' বানানটি হবে 'সুমধুর' এভাবেই কবিতার ভুলগুলো চিহ্নিত করতে হবে]
. ..................................................................................
. ..................................................................................

অন্যান্য লেখার বানান ভুল:
. পৃ. ৬৪, . , প্যা. , লা. , আছে 'শক্রবার' হবে 'শুক্রবার'

[ব্যাখ্যা: ৬৪ পৃষ্ঠার নম্বর কলামের তৃতীয় প্যারাগ্রাফের প্রথম লাইনের 'শক্রবার' বানানটি হবে 'শুক্রবার' এভাবেই গল্প, প্রবন্ধসহ অন্যান্য লেখার ভুলগুলো চিহ্নিত করতে হবে]
. ....................................................................................
. ......................................................................................


সেরা বানানবিদ প্রতিযোগিতাটি শুরু হয়ে গেল আজ (১৮ সেপ্টেম্বর ২০১৭) থেকেই যারা এতে অংশ নিতে চান তারা শুরু করেদিন দিশারীর ভুল বানান চিহ্নিত করার কাজ প্রতিযোগিতার শেষ সময় এবং উত্তরপত্র জমা দেয়ার ঠিকানা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে


যারা দিশারীর প্রিন্ট কপি হাতে পাননি, তাদের জন্য দিশারীর পিডিএফ কপির লিংক


No comments:

Post a Comment