Saturday, July 28, 2018

পড়ার আছে অনেক বিষয়



আল আমিন ইমরান::
একটি ছোট শিশুকে যদি প্রশ্ন করা হয়, বড় হয়ে তুমি কী হবে? উত্তরে শিশুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার কিংবা ভিন্ন কোনো বড় এবং পরিচিত পেশার কথাই বলবে। যেটা অভিভাবকরা তাকে শিখিয়েছে, দেখিয়েছে স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? আসলে সন্তানদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে শিক্ষা প্রয়োজন তার গতিপথ আমরা অনুধাবন করতে পারি না। ফলে মুখ থুবরে পড়ে ছোট্ট শিশুর স্বপ্ন। তাছাড়া, সাধারণ শিক্ষার বাইরেও যে বিশাল জগৎ আছে সে সম্পর্কে আমাদের সমাজ জানেই না। শিক্ষা বলতে আমরা বুঝি মেট্রিক, আইএ, বিএ পাস!

Wednesday, July 18, 2018

আমাদের স্বপ্নগুলো


শহিদুল ইসলাম কামাল::
গুলশাখালী শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা একটি জনপদ। নব্বইয়ের দশকে সারা গুলশাখালীতে এসএসসি পাশ করা কিংবা এসএসসিতে পড়–য়া কোনো ছাত্র ছিল না। আমি তখন সবেমাত্র নবম শ্রেণিতে পড়ি। গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়টি তখন শিক্ষার আলো ছড়ানোর একমাত্র প্রতিষ্ঠান। হাতেগোনা আমরা কয়েক জন ছাত্র-ছাত্রী। ১৯৮৮ সালের দিকে গুলশাখালীতে বিডিআরের (বর্তমানে বিজিবি) ৭ রাইফেল ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। তখন থেকেই গুলশাখালীতে মানুষজন একটু একটু করে শিক্ষার মূল্য উপলব্ধি করতে থাকে। বাংলাদেশের শেষ সীমানার লোকালয় গুলশাখালীতে শিক্ষার প্রসার হতে শুরু করে। এর জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়

Monday, July 16, 2018

ক্যাডার সার্ভিসেই চাকরি করব


মো. আল আমীন::
জীবনের অনেক বাঁক থাকে। আর এসব বাঁকে পড়লে আমাদের মনে হয় পারব না, আমার দ্বারা হবে না, কেন আমার সাথে এমনটা হয়, হাজারো না-বোধক ভাবনা আসে। কিন্তু সকল না-কে জয় করে হ্যাঁতে রূপ দিতে পারাটাই হচ্ছে সফলতা। শত প্রতিকূল পরিস্থিতিতে থেকেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফলতা আসবেই। দারিদ্র্য, প্রতিকূল পরিবেশ সফলতার জন্য কোনো বাধা নয়।

পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে।

Thursday, July 12, 2018

বাল্যবিবাহ


আরমান খান::
বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ একটি অন্যতম সমস্যা। রাঙামাটির লংগদু উপজেলায়ও বাল্যবিবাহের খবর মাঝে-মধ্যেই শোনা যায়। পাহাড়ি জনগোষ্ঠির তুলনায় বাঙালিদের মধ্যে এ হার আশঙ্কাজনক। প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার কারণে অনেক ক্ষেত্রে গোপনেই এসকল বিয়ের আয়োজন করা হয়।

জীবনের জয়গান: ২০১০ সালের মার্চ মাস। লংগদু বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শেফালী (ছদ্ম নাম)। পরিবারের আর্থিক অভাব-অনটনের পাশাপাশি প্রতিবেশী কলেজ পড়ুয়া যুবকের সাথে প্রেমের সর্ম্পক থাকার কারণে

Wednesday, July 11, 2018

হ্রদের বুকে বিশাল বিল


জিয়াউল হক::

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদের বুকে বিশাল এলাকা জুড়ে রয়েছে এক বিল। বিশাল এই বিলের যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। দশ কিলোমিটার দৈর্ঘ্য ও দশ কিলোমিটার প্রশস্ত এই বিলের মাঝখানে রয়েছে ছোট্ট একটি দ্বীপ। আর দ্বীপেই গড়ে উঠেছে বসতি ও বাজার। রাঙ্গামাটি জেলার মানুষের কাছে কাট্টলি বাজার নামেই পরিচিত এটি। আর বিশাল বিলটিও পরিচিত কাট্টলি বিল নামে।

বিশাল জলরাশির মধ্যভাগে জেগে আছে ছোট ছোট সবুজ দ্বীপ।