আল আমিন ইমরান::
একটি ছোট শিশুকে যদি প্রশ্ন করা হয়, বড় হয়ে তুমি কী হবে? উত্তরে শিশুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার কিংবা ভিন্ন কোনো বড় এবং পরিচিত পেশার কথাই বলবে। যেটা অভিভাবকরা তাকে শিখিয়েছে, দেখিয়েছে স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? আসলে সন্তানদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে শিক্ষা প্রয়োজন তার গতিপথ আমরা অনুধাবন করতে পারি না। ফলে মুখ থুবরে পড়ে ছোট্ট শিশুর স্বপ্ন। তাছাড়া, সাধারণ শিক্ষার বাইরেও যে বিশাল জগৎ আছে সে সম্পর্কে আমাদের সমাজ জানেই না। শিক্ষা বলতে আমরা বুঝি মেট্রিক, আইএ, বিএ পাস!
আরেক সমস্যা হলো, কারো সন্তান যখন এসএসসি কিংবা এইচএসসি পাশ করে তখন অভিভাবকরা কেমন যেন ক্লান্ত হয়ে পড়েন। সন্তানের চাকরি নিয়ে দুঃশ্চিন্তায় অভিভাবকরা ৫-১০ লাখ টাকা খরচ করে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্য পদে ভর্তি করার জন্য ছোটাছুটি করেন। অথচ এর ৫ শতাংশ দিয়েও সন্তানকে কারিগরি কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান না। কারিগরি শিক্ষার পরামর্শ দিলে গ্রাম্য ভাষায় অনেকেই বলে থাকেন ‘আমার পোলা কি বড় হইয়া মেকার হইবো’? আসলে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে সবাই পছন্দ করলেও কীভাবে ইঞ্জিনিয়ার হতে হয় তা আমরা জানি না, কারণ আমাদের পরিচয় গ্রাম্য মেকারের সাথে। আমরা অনেকেই উপজেলা প্রকৌশলীকে চিনি, তার পেশাকেও সন্মান করি। অথচ তিনি যে কারিগরি কোনো প্রতিষ্ঠান হতে ‘মেকারি’ শিখে সার্টিফিকেট নিয়ে ‘মস্ত মেকার’ হয়েছেন তা আমরা বুঝি না।
আসলে আমরা পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্য অথবা সরকারি-বেসরকারি অফিসের অফিস সহকারী নতুবা প্রাইমারি স্কুল শিক্ষক হওয়ার পেছনে ছুটছি। আর সারাদিন রাষ্ট্রকে, সরকারকে ‘চাকরি দে, চাকরি দে’ বলে প্রলাপ করছি। আসলে একই পেশার প্রতি যদি সকলের চাহিদা থাকে এবং সবাই যদি সেই মানের শিক্ষায় শিক্ষিত হই তবে কর্মসংস্থানে প্রতিযোগিতা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
একজন কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তির চাহিদা আধুনিক জগতে শুধু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নয়, দেশের ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানেও প্রচুর রয়েছে। কারিগরি শিক্ষার অনেক বিষয় রয়েছে। আপনি ইচ্ছেমতো যুগোপযোগী যে কোন বিষয়ে পড়ালেখা করতে পারেন। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই শিক্ষা গ্রহণ করে আপনি হতে পারেন কার্য দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি। আর আপনি যদি সফলতার সাথে কোনো বিষয়ে কারিগরি কোর্স সম্পন্ন করতে পারেন তাহলে চাকরিই আপনাকে খুঁজে নেবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কতৃক বেশ কিছু কারিগরি কোর্স পরিচালিত হয়। এছাড়া দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে কারিগরি বিষয়ে পড়ানো হয়। আর সে সকল কোর্সে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদেরকে কারিগরি পেশায় যুক্ত করতে পারেন। নিচে কারিগরি শিক্ষার কিছু কোর্স ও তার মেয়াদ তুলে ধরা হলো:
কোর্সের নাম : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (Architecture and
Interior Design, Construction, Garments Design and Pattern Making,
Environmental, Instrumentation and Process Control, Mechatronics, Mining and
Mine Survey, Telecommunication, Architecture, Civil (Wood), Computer,
Electrical, Electronics, Food, Mechanical, Power, Refrigeration and
Air-conditioning, Ceramic, Glass, Surveying, Marine, Shipbuilding, Aircraft
Maintenance (Aerospace), Aircraft Maintenance (Avionics), Automobile, Chemical,
Civil, Data Telecommunication and Networking, Computer Science and,
Electro-Medical, Printing, Graphic Design); মেয়াদ
: ৪ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (Yarn Manufacturing,
Fabric Manufacturing, Wet Processing, Garments & Clothing); মেয়াদ : ৪ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন এগ্রিকালচার; মেয়াদ : ৪ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন ফিশারিস; মেয়াদ : ৪ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন জুট টেকনোলজি; মেয়াদ : ৪ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন ফরেস্ট্রি; মেয়াদ : ২/৩ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি (Medical,
Dental, Laboratory, Physiotherapy, Radiology and Imaging, Pharma, Patient care,
Integrated Medical); মেয়াদ
: ৩ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমাস ইন কমার্স; মেয়াদ : ২ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ডিপ্লোমা ইন এ্যানিম্যাল হেলথ্ এন্ড প্রডাকশন টেকনোলজি; মেয়াদ : ২ বছর।
কোর্সের নাম : এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) (Accounting, Banking,
Computer Operation, Entrepreneurship Development, Secretarial Science); মেয়াদ : ২ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : এইচএসসি (ভোকেশনাল)
(Agro Machinery, Automobile, Building
Maintenance and Construction, Clothing and Garments Finishing, Computer
Operation and Maintenance, Drafting Civil, Electrical Works and Maintenance,
Electronic Control and Communication, Fish Culture and Breeding, Machine Tools
Operation and Maintenance, Poultry Rearing and Farming, Refrigeration and
Air-conditioning, Welding and Fabrication, Industrial Wood Working, Wet
Processing, Yarn and Fabric Manufacturing); মেয়াদ
: ২ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : এসএসসি (ভোকেশনাল) (Agro Based Food,
General Electronics, Automotive, Building Maintenance, Wood Working, Ceramic,
Civil Construction, Computer & Information Technology, Civil Drafting with
CAD, Mechanical Drafting with CAD, Dress Making, Dying, Printing and Finishing,
Electrical Maintenance Works, Farm Machinery, Fish Culture and Breeding, Food
Processing and Preservation, General Mechanics, Livestock Rearing and Farming,
Machine Tools Operation, Poultry Rearing and Farming, Patient Care Technique,
General Electrical Works, Plumbing and Pipe Fitting, Refrigeration and Air
conditioning, Glass, Fruit and Vegetable Cultivation, Weaving, Welding and
Fabrication, Architectural Drafting with AutoCAD, Knitting, Shrimp Culture and
Breeding); মেয়াদ : ২
বছর; ভর্তির যোগ্যতা : ৮ম শ্রেণি বা সমমান।
কোর্সের নাম : এসএসসি (ভোকেশনাল-টেক্সটাইল) (Dress
Making, Dying Printing and Finishing, Weaving, Knitting); মেয়াদ : ২ বছর; ভর্তির যোগ্যতা : ৮ম শ্রেণি বা সমমান।
কোর্সের নাম : দাখিল (ভোকেশনাল) (Agro Based Food,
General Electronics, Automotive, Building Maintenance, Wood Working, Ceramic,
Civil Construction, Computer & Information Technology, Civil Drafting with
CAD, Mechanical Drafting with CAD, Dress Making, Dying, Printing and Finishing,
Electrical Maintenance Works, Farm Machinery, Fish Culture and Breeding, Food
Processing and Preservation, General Mechanics, Livestock Rearing and Farming,
Machine Tools Operation, Poultry Rearing and Farming, Patient Care Technique,
General Electrical Works, Plumbing and Pipe Fitting, Refrigeration and
Air-conditioning, Glass, Fruit and Vegetable Cultivation, Weaving, Welding and
Fabrication, Architectural Drafting with AutoCAD, Knitting, Shrimp Culture and
Breeding); মেয়াদ : ২
বছর; ভর্তির যোগ্যতা : ৮ম শ্রেণি বা সমমান।
কোর্সের নাম : সার্টিফিকেট ইন ভোকেশনাল এডুকেশন (Electrical,
Automotive, Refrigeration, Radio-TV, Carpentry, Machinist, Welding, Farm
Machinery); মেয়াদ
: ১ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : সার্টিফিকেট ইন হেলথ্ টেকনোলজি (Medical, Dental,
Laboratory, Physiotherapy, Radiology and Imaging, Pharma, Patient care,
Paramedical); মেয়াদ
: ১ বছর; ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান।
কোর্সের নাম : ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক (Auto
Mechanics, ARC Welding, ARC & Gas Welding, Building and Architectural
Drafting, Computer Operator, Electrical House Wiring, Furniture and Cabinet Making,
General Mechanics, Machinist, Maintenance of Electrical Equipment, Plumbing and
Pipe Fitting, Radio and Television Servicing, Refrigeration and Air
Conditioning, Turner, Dress Making and Tailoring, Motor Cycle and Mishuk
Mechanics, Food Processing and Preservation, General Electrician, AutoCAD,
Mobile Phone Servicing, Food & Beverage Production, Food & Beverage
Service, House Keeping, Civil Construction, Aminship, Acting &
Presentation, Masonry And Rod Binding, Drafting Civil, Rod Binding And Masonry,
Apparel Merchandising, Work Study Production Planning & Control for Apparel
Manufacturing, Bash Bate And Pati Shilpo, Pastry And Bakery Production, Travel
Tour Operation, Welding, Driving Cum Auto Mechanics, Interior Decoration
(Gipsum Decoration), Welding And Fabrication, Hair Dressing, Cerificate in
Pattern Making, Secretarial Science, Building and Architectural Drafting with
Auto Cad, Computer Office Application, Hardware And Networking, Computer
Programming, Database Programming, Graphics Design and Multimedia Programming,
Ship Fabrication, Welding 4g,Welding 6G,Industrial Swing Machine And
Maintenance, Tig And Mig, Tiles & Setting, Air Hostess & Cabin Crew,
Aviation Management, Travel Tourism & Ticketing, Diesel Mechanics); মেয়াদ : ৩/৬ মাস; ভর্তির যোগ্যতা : ৮ম শ্রেণি বা সমমান।
আল আমিন ইমরান: সচিব, ৩নং গুলশাখালী ইউপি, লংগদু, রাঙ্গামাটি।


No comments:
Post a Comment