ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র প্রকাশনা ‘দিশারী’র দ্বিতীয় সংখ্যার পিডিএফ কপি। ১২ জুলাই ২০২২ সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে বার্ষিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে দিশারীর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু দীপংকর তালুকদার এমপি। আমরা ম্যাগাজিনটির মাত্র ৫০০ কপি প্রিন্ট করেছিলাম।
ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকের কাছে প্রিন্ট কপি পৌঁছানো সম্ভব হয়নি। তাছাড়া দেশের বাইরে থাকা অনেকেও ম্যাগাজিনটি পড়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সুবিধার্থে এখানে পিডিএফ কপির লিংক দেওয়া হলো।
দিশারী, দ্বিতীয় সংখ্যা, জুলাই ২০২২ এর পিডিএফ কপি পেতে এখানে ক্লিক করুন ফাইল সাইজ ৭৩.৭ এমবি
লিংকে ক্লিক করে ওয়েব থেকে সরাসরি পড়তে পারেন, ইচ্ছে করলে নামিয়ে নিতে পারেন আপনার মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটারেও। পড়ার পর কোন মন্তব্য থাকলে তাও জানাতে পারেন মন্তব্যের ঘরে।

No comments:
Post a Comment