Tuesday, October 31, 2017

উপজেলার প্রথম চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার

আব্দুর রহিম
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আব্দুর রশীদ সরকার। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি নিজ ইউনিয়ন আটারকছড়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েই তিনি সাবলীল ও দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে জনগণের প্রিয় নেতা হয়ে উঠেন। আশির দশকের সেই প্রায় অন্ধকার সময়ে জনগণের পাশে দাঁড়ানোর কারণেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন রশীদ সরকার। এই জনপ্রিয়তাই তাঁকে পৌঁছে দিয়েছিল উপজেলা পরিষদে। এরশাদ সরকার প্রবর্তিত উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পর আব্দুর রশীদ সরকারের নেতৃত্ব গুণ ছড়িয়ে পড়েছিল উপজেলার বাইরেও। বঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য তাঁর ভূমিকা ছিল আপসহীন। সেই তুমুল জনপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাই তাঁর জন্য একসময় কাল হয়ে দেখা দিয়েছিল।

Wednesday, October 25, 2017

হাতের মুঠোয় কৃষি তথ্যসেবা

এম আব্দুল মোমিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন; আমার মতে, তিনি একজন দার্শনিকও বটে। আজ থেকে শতবর্ষ আগে তিনি সংকল্প কবিতায় লিখেছিলেন, ‘পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে; বিশ্ব-জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে’। জীবদ্দশায় কবি আপন হাতের মুঠোয় জগৎ না দেখতে পারলেও তার সেই অভিলাষ আজ শতভাগ সত্যি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি ও অর্জনে কবির সেই ভবিষ্যতবাণীর প্রতিফলন সর্বত্র। দেশের প্রধান খাত কৃষিও তাতে পিছিয়ে নেই। তথ্যপ্রযুক্তির পাখায় ভর করে সে অর্জনের সুফল যাতে দেশের কৃষি ও কৃষক সমভাবে পায় সে লক্ষ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কৃষকদের জন্য দরকারি নানা তথ্য ও পরামর্শ যেন সহজেই কৃষকের কাছে পৌঁছতে পারে সে জন্য কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেসব সুবিধা উন্মুক্ত হয়েছে তার মধ্যে ই-কৃষি, কৃষি ডাক্তার, কৃষি কল সেন্টার, বাংলাদেশ রাইস নলেজ ব্যাংকসহ কৃষিভিত্তিক বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট চালু রয়েছে।

Monday, October 23, 2017

লাভজনক গরুর খামার

জালাল উদ্দিন ওমর
এক গাভী থেকে যেভাবে ৪৮৭ : ১৯৮৬ সাল। হঠাৎ খামার করার ইচ্ছে জাগে ১৪ বছরের এক কিশোরের। যেই ভাবা সেই কাজ। একটি মাত্র গরু এবং কিছু মুরগি নিয়ে শুরু হলো খামার। সেই কিশোরের খামারে এখন গরু রয়েছে ৪৮৭টি! আর মুরগি রয়েছে ২ লাখ ৩০ হাজার। প্রতিদিন গড়ে ২ হাজার ৭শ’ লিটার দুধ বাজারজাত করেন তিনি। তার প্রতিষ্ঠানে ইন্টার্নি করেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও! তিন দশকের সাধনায় হাজার টাকার মূলধনকে শত কোটি টাকার সম্পদে রূপান্তর করেছেন যিনি, তার নাম রকিবুর রহমান টুটুল। তিনি বর্তমানে নাহার এগ্রো গ্রুপের স্বত্বাধিকারী।

Saturday, October 21, 2017

পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদক

ইয়াছিন রানা সোহেল
স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেছিলেন শহিদ এম আবদুল আলী। ১২ দিনের নির্মম নির্যাতনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়েছিল কাপ্তাই হ্রদের অথৈ জলে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সেই ইতিহাস চাপা পড়েছিল দীর্ঘ ৪৪ বছর। 

Thursday, October 19, 2017

শিক্ষা ব্যবস্থার সংকট: প্রেক্ষাপট লংগদু উপজেলা

আল মামুন ইবনে মিজান
জন্মগতভাবে পশু শিশু ও মানব শিশুর মধ্যে বোধগত প্রার্থক্য নিরূপণ করা যায় না বললেই চলে। একটি বাচ্চা পশু ও একটি মানব শিশুর মধ্যে স্বাভাবিক কিছু একই ধরনের বোধ শক্তি আছে। যেমন নড়াচড়া করা, খাওয়া, মায়ের প্রতি আকর্ষণ- এসব উভয় প্রজাতির শিশুর মাঝে একই রকম। পশুর আচরণ আমৃত্যু একই থাকে কিন্তু মানুষের আচরণ শৈশবে সীমাবদ্ধ থাকে না। প্রতিদিনই মানব শিশুর আচরণের পরিবর্তন হতে হতে এক সময় সে প্রতিক্রিয়াশীল, সৃষ্টিশীল, বিচারবুদ্ধি সম্পন্ন একটি পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়। পশু ও মানুষের মাঝে এই বিভাজনটা কিসে তৈরি করল? এর জবাব মোতাহের হোসেন চৌধুরী অনেক আগেই দিয়ে গেছেন, ‘জীব সত্ত্বার ঘর থেকে মানব সত্ত্বার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা’ মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই হচ্ছে শিক্ষার প্রধান কাজ।

Thursday, October 12, 2017

রাঙ্গামাটির প্রাচীন থানা লংগদু

মো. এখলাস মিঞা খান

বর্তমানের তিন পার্বত্য জেলা, রাঙ্গামাটি, বান্দবান ও খাগড়াছড়িকে নিয়ে ১৮৬০ সালে ব্রিটিশ শাসনকালে ‘পার্বত্য চট্টগ্রাম জেলা’ ঘোষণা করা হয়। জেলা ঘোষণার পূর্বে এ এলাকাটি ‘কার্পাস মহল’ নামে পরিচিত ছিল। ১৮৬১ সালে আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণের জন্য জেলায় যে কয়টি থানা স্থাপিত হয় তার মধ্যে লংগদু অন্যতম।

Wednesday, October 11, 2017

সেইলর’স আইল্যান্ড

মুহাম্মদ রিয়াজুল হাসান
রাত আটটা। গভীর সাগরে একটা মার্চেন্ট জাহাজ চলছে নতুন বন্দরের দিকে। জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মাসুদ নিজের কেবিনে বসে সুন্দর করে সুইসাইড নোট লিখছেন।
ইংরেজিতে লিখেছেন, ‘পারিবারিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে জীবনটা একঘেঁয়ে লাগছে। তাই প্রিয় সাগরের বুকে নিজেকে সমর্পণ করলাম। জাহাজে আসবার আগে আমি আমার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বিদেশি একটা এনজিওতে দান করে এসেছি। আর আমার সাবেক স্ত্রীর উপর কোনো অভিযোগ বা অনুযোগও নেই। সে তার নতুন জীবন নিয়ে

Tuesday, October 10, 2017

সংবিধান আপনার ভাগ্য নির্ধারণ করে

নূহু আব্দুল্লাহ্
আমার, আপনার জীবন কীভাবে কাটবে তা নির্ধারিত। কিন্তু কীভাবে নির্ধারণ করা হয়েছে, কোথায় নির্ধারিত হয়েছে সেটা কি আমি, আপনি জানি? মাত্র একবার একটিমাত্র জীবন নিয়ে এই গ্রহে এসেছি। এখানে কোনো একটি দেশের নাগরিক পরিচয়ে বাস করে জীবনটা কাটাতে হবে। যে দেশে বাস করবো সেই দেশের জনগণ হিসেবে, সেই দেশের নিয়ম অনুযায়ী আমার ভাগ্য নির্ধারিত। বলাবাহুল্য, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারিত। এখন কথা হলো- আপনি, আমি এই নিয়মগুলো সম্পর্কে কতটুকু জানি বা জানার প্রয়োজনীয়তা অনুভব করি?

Saturday, October 7, 2017

টেকসই উন্নয়ন: প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম

আনোয়ার আল হক
একবিংশ শতাব্দীর নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এই গতির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের এগিয়ে চলা অন্য অনেক দেশ থেকে ঈর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ। এই শতাব্দীর শুরুতেই বিশ্বের উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ বা এমডিজি নির্ধারণ করা হয়েছিল। গতির সাথে, চাহিদার সাথে, জন আকাক্সক্ষার সাথে মিল রেখে উন্নয়ন করার জন্য প্রয়োজন ছিল এই যুগোপযোগী লক্ষ্যমাত্রার।

Friday, October 6, 2017

আমার সাংবাদিকতা

এ কে এম মকছুদ আহমেদ
আমার সাংবাদিকতার প্রথম দিক সম্পর্কে লিখতে বসে কোনটা নিয়ে লিখবো তা বুঝে উঠতে পারছি না। কেননা, আমার সাংবাদিকতার প্রথম থেকে কয়েকটি দিক রয়েছে। তারপরও লিখছি। রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালীর অধিবাসী বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক সৈয়দ ইবনে রহমত তার এলাকা থেকে প্রকাশিত একটা সাময়িকীর জন্য লেখা দিতে অনুরোধ করায় এই প্রয়াস।

Tuesday, October 3, 2017

দিশারীর সেরা বানানবিদ, সমালোচক ও মনোযোগী পাঠক নির্বাচন প্রতিযোগিতার প্রশ্ন ও নিয়ম

ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিন দিশারীর আলোকে সেরা সমালোচক, সেরা বানানবিদ এবং সেরা মনোযোগী পাঠক নির্বাচনে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Monday, October 2, 2017

বটের তলায় ঝটাঋষি

ড. মোহাম্মদ আমীন
অনেকদিন আগের কথা। বদল বাড়ির কাজির দীঘির পাড়ে একটি গাছ ছিল। ছোটো বলে সে ছিল নিরীহ। বড়ো বড়ো গাছেরা তার সাথে কথ বলত না। সবসময় উপহাস করত।
মজা করে বলতো,  চুনোপুঁটি।